শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৩:১৯,১৩ অক্টোবর ২০২৬
.
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার এই দণ্ড প্রদান করেন। সিলেট জেলা প্রশাসন সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জেলা প্রশাসন জানায়, সিলেট রেলওয়ে স্টেশন থেকে ঢাকায় যাতায়াতকারী এক যাত্রীর অভিযোগের ওপর ভিত্তি করে এই অভিযান পরিচালিত হয়। অভিযোগকারী যাত্রীর দেওয়া মোবাইল নম্বরের সূত্র ধরে সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজার থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি ফেঞ্চুগঞ্জে অবস্থান করেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিলেটে কালোবাজারে টিকিট সরবরাহ করতেন।
পরবর্তীকালে অভিযুক্তের মুঠোফোনে কালোবাজারির টিকিট পাওয়া যায়। একই সঙ্গে তিনি নিজের অপরাধ স্বীকার করলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।