শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

ডেঙ্গুতে এক দিনে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৮

প্রকাশ:১৭:৪০,২৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে এক দিনে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, চলতি বছরে ২০০ ছাড়ালো মৃতের সংখ্যা।

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে ২০১ জনে পৌঁছেছে। এই একই সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ড থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) সর্বোচ্চ ৪০৫ জন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৭ জন, খুলনা বিভাগে ২৮০ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৭৯ জন এবং বরিশাল বিভাগে ১৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৭৩ জন, রাজশাহী বিভাগে ১৫৬ জন, ময়মনসিংহ বিভাগে ১১৩ জন, রংপুর বিভাগে ৫৯ জন এবং সিলেট বিভাগে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৩৬৭ জনে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন