শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮

প্রকাশ:১৮:১০,২৭ সেপ্টেম্বর ২০২৬

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮

চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৫ জনে।

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ১৫৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৩৪৫ জন, খুলনা বিভাগে ৩২৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩১১ জন এবং ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ৩৫৬ জন রয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ২২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৯৭ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৩২ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২২৫ জনের মৃত্যু হয়েছে। একই মেয়াদে সারা দেশে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৩ হাজার ৬৯৪ জন।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন