শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

ঢাকাসহ আট বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা

প্রকাশ:১৩:১৯,১৮ সেপ্টেম্বর ২০২৬

ঢাকাসহ আট বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা

ঢাকাসহ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে আজ

ঢাকাসহ দেশের আটটি বিভাগেই অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে বৃষ্টিপাতের মধ্যেও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তী সময়ে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন