শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

ট্রাম্পের পরনে নারায়ণগঞ্জে তৈরি স্যুট

প্রকাশ:১৮:৪০,১০ অক্টোবর ২০২৬

ট্রাম্পের পরনে নারায়ণগঞ্জে তৈরি স্যুট

ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরা একটি নেভি-ব্লু স্যুট নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে তৈরি হয়েছে। সম্প্রতি নেব্রাস্কা অঙ্গরাজ্যের গ্র্যান্ড আইল্যান্ডে আয়োজিত ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ সমাবেশে তিনি এই স্যুটটি পরিধান করেন। সমাবেশে পোশাকটির ব্র্যান্ডের নাম সামনে আসার পর এর উৎপাদনস্থল নিয়ে আলোচনা শুরু হয়।

আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড জস. এ. ব্যাংকের এই স্যুটটি তৈরি করেছে অনন্ত গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেড। নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত নিজেদের কারখানায় স্যুটটি তৈরির বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শরীফ।

পাঁচ লাখ বর্গফুটেরও বেশি আয়তনের এই কারখানায় স্বয়ংক্রিয় কাপড় কাটার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি বিশেষায়িত সেলাই, প্রেসিং যন্ত্রপাতি এবং পণ্য পরিবহনের জন্য কনভেয়ারভিত্তিক অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে সেখানে।

বিশ্ববাজারে পুরুষদের স্যুট, ব্লেজার, জ্যাকেট ও ট্রাউজারসহ বিভিন্ন পোশাক সরবরাহ করে ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেড। প্রতিষ্ঠানটির এই উৎপাদন কার্যক্রম বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে অংশগ্রহণের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন