শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৩:২৪,১৯ অক্টোবর ২০২৬
.
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে হামলা চালিয়েছে দুই অজ্ঞাত বন্দুকধারী। রোববার রাতে মুম্বাইয়ের জুহু এলাকায় এই ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, টাইগার শ্রফ গাড়ি থেকে নামার সময় দুই দুষ্কৃতিকারী তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। হামলার পরপরই অভিযুক্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিনেতা অক্ষত থাকলেও তাঁর গাড়িচালক এবং একজন কর্মী আহত হয়েছেন। পরবর্তী সময়ে পুলিশের নিরাপত্তায় টাইগার শ্রফকে তাঁর মুম্বাইয়ের বাসভবনে পৌঁছে দেওয়া হয়।
ভারতের কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং এই হামলার দায় স্বীকার করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতিমধ্যে জোর তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।