শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

ফ্রান্সে দাঙ্গা ও লুটপাটের পর কারফিউ জারি

প্রকাশ:১২:১৮,২০ অক্টোবর ২০২৬

ফ্রান্সে দাঙ্গা ও লুটপাটের পর কারফিউ জারি

.

জ্বালানির মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি পরিষেবার অবনতির প্রতিবাদে ফ্রান্সে আয়োজিত বিক্ষোভ সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।

গত সোমবার রাতে এই নির্দেশ জারি করা হয়। প্যারিসের প্লাস দ্য লা রিপাবলিক ও লে আল এলাকায় স্থানীয় সময় রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। এছাড়া মার্সেই, বোর্দো, নিস, লিয়োঁ ও লিল শহরে আংশিক কারফিউ জারি করা হয়েছে। কয়েকটি এলাকায় তরুণদের চলাচলে কড়াকড়ি আরোপের পাশাপাশি জনসমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সহিংস ঘটনার পর এখন পর্যন্ত আড়াই হাজারের বেশি মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি ভিড় নিয়ন্ত্রণের গ্রেনেড বিস্ফোরণে এক বিক্ষোভকারীর হাত বিচ্ছিন্ন হয়েছে। দাঙ্গায় প্রায় এক হাজার পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

দেশের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু জানান, স্থানীয় প্রয়োজন অনুযায়ী মেয়ররা কারফিউ জারি করতে পারবেন। দাঙ্গায় ক্ষতিগ্রস্ত স্থানগুলো সংস্কারে সরকার অর্থ সহায়তা দেবে। তবে সহিংসতার জন্য দায়ীদের কাছ থেকেই এই ক্ষতিপূরণ আদায় করা হবে। পাশাপাশি সহিংসতার কারণে কাজে যোগ দিতে না পারা ব্যক্তিদের আর্থিক সহযোগিতা দেওয়ার ঘোষণাও দেন তিনি।

এর আগে সপ্তাহান্তে সারা দেশে প্রায় সাড়ে ৫ লাখ মানুষ বিক্ষোভে অংশ নেন। আন্দোলনের এক পর্যায়ে প্যারিস ও মার্সেইসহ বিভিন্ন শহরের দাঙ্গাকারীরা ভবনে ও গাড়িতে অগ্নিসংযোগ করে এবং বিভিন্ন দোকানে লুটপাট চালায়।

এ সম্পর্কিত খবর

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন