শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৫:৩৮,২৩ অক্টোবর ২০২৬
.
ফ্রান্সে প্রথমবারের মতো মানুষের শরীরে শামোন্ডা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি চলতি মাসের শুরুর দিকে মারা গেছেন। বৃহস্পতিবার ফ্রান্সের কৃষি মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
কৃষি মন্ত্রণালয় জানায়, ভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি আগে থেকেই গুরুতর অসুস্থ ছিলেন এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ দুর্বল ছিল। তবে এই ঘটনার কারণে সাধারণ মানুষের জন্য আপাতত কোনো স্বাস্থ্যঝুঁকি নেই বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এটি মূলত গবাদিপশুর ভাইরাস। সাধারণত গরু, ঘোড়া, ভেড়া ও ছাগলের দেহে শামোন্ডা ভাইরাসের সংক্রমণ দেখা যায়।
বিগত কয়েক দশক ধরে আফ্রিকা ও এশিয়া মহাদেশের গবাদিপশুর মধ্যে ভাইরাসটির অস্তিত্ব থাকলেও মানুষের আক্রান্ত হওয়ার ঘটনা এবারই প্রথম। রোগী ঠিক কীভাবে সংক্রমিত হলেন এবং তার মৃত্যুর মূল কারণ এই ভাইরাস ছিল কিনা, তা জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।