শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রের উইসকানসিনে বিমান বিধ্বস্তে শিশুসহ নিহত ৬

প্রকাশ:১৭:৪৭,১৫ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের উইসকানসিনে বিমান বিধ্বস্তে শিশুসহ নিহত ৬

.

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য উইসকানসিনে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ মোট ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে সাউক জেলার ম্যাডিসন শহরের ডেলোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, দুর্ঘটনায় প্রাণ হারানোদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার আগে পাইপার পিএ-৪৬ মডেলের ফিক্সড-উইং উড়োজাহাজটি আনুমানিক ২৪ হাজার ফুট উঁচুতে উড়ছিল। এ সময় ডানায় বরফ জমতে শুরু করায় পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের কাছে নিচে নামার অনুমতি চান। অনুমতি পাওয়ার পর বিমানটি ডানদিকে মোড় নিয়ে দ্রুত নিচে নামতে শুরু করে। একপর্যায়ে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সেটি মাটিতে আছড়ে পড়ে।

স্থানীয় শেরিফ দপ্তর ও ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) যৌথভাবে এ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। আবহাওয়া বা যান্ত্রিক ত্রুটি দুর্ঘটনার কারণ কি না, তা জানতে পাইলটের সঙ্গে কন্ট্রোল রুমের শেষ কথোপকথন পরীক্ষা করা হচ্ছে। তবে এই বিমান দুর্ঘটনায় মাটিতে থাকা কোনো ঘরবাড়ি বা সম্পদের ক্ষতি হয়নি এবং অন্য কেউ আহত হননি।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন