শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৯:৪৫,১০ অক্টোবর ২০২৬
.
ভারতের মুম্বাইয়ে একটি বিক্ষোভ কর্মসূচি থেকে বলিউড অভিনেতা ইমরান খানকে আটক করেছে পুলিশ। শনিবার আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিলে তাকে আটক করা হয়।
আটকের পর ইমরান খান পুলিশ ভ্যানের ভেতর থেকে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি সেলফি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, মনে হচ্ছে, তাকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে।
মুম্বাই পুলিশ জানিয়েছে, ওই এলাকায় কর্মসূচির জন্য কোনো পূর্ব অনুমতি নেওয়া হয়নি। বোম্বে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কেবল আজাদ ময়দানেই বিক্ষোভ করার সুযোগ রয়েছে। ফলে আগস্ট ক্রান্তি ময়দানে সভা বা প্রতিবাদের সুযোগ ছিল না।
তবে সিজেপি কর্মীদের দাবি, তারা ই-মেইলের মাধ্যমে অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু পুলিশ সেই আবেদনের কোনো জবাব দেয়নি।
এদিকে দিল্লিতে সিজেপির জন্তর মন্তর বিক্ষোভকে কেন্দ্র করে প্রায় দেড় হাজার মানুষকে আটক করেছে পুলিশ। শনিবার সেখান থেকে আটক ব্যক্তিদের মধ্যে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এবং এআইএসএ নেত্রী নেহা বোরা রয়েছেন।