শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

তিস্তায় ভেসে যাওয়া হাতির ছানা উদ্ধার

প্রকাশ:১১:৪২,২৩ সেপ্টেম্বর ২০২৬

তিস্তায় ভেসে যাওয়া হাতির ছানা উদ্ধার

তিস্তা নদীতে ভেসে যাওয়া হাতির শাবককে উদ্ধার, মায়ের কাছে ফিরিয়ে দিলেন জেলেরা।

ভারতের জলপাইগুড়ি জেলার গজলডোবায় তিস্তা নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়া এক ক্লান্ত হাতির ছানাকে নিরাপদে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন স্থানীয় কয়েকজন জেলে। গত সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে বৈকুণ্ঠপুর বন বিভাগের অধীনস্থ এলাকায় এ মানবিক ঘটনাটি ঘটে।

উত্তরবঙ্গ ফিশারম্যানস ফোরামের সদস্যরা তিস্তা ব্যারেজ এলাকায় একটি হাতির ছানাকে জলে হাবুডুবু খেতে দেখেন। নদীর পানিতে দীর্ঘ সময় আটকে থাকায় ছানাটি চরম অবসন্ন হয়ে পড়েছিল। বিষয়টি দেখতে পেয়ে মিঠু দাস, রাজেশ দাস, বিশ্বনাথ দাস, গোপাল দাস এবং বাবলু দাস নামের পাঁচ জেলে তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। ক্রান্তি-পাঞ্জাব বাঁধ অঞ্চল থেকে নৌকা নিয়ে প্রায় চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাঁরা ছানাটির কাছে পৌঁছান এবং সেটিকে নৌকায় তুলে তীরের দিকে নিয়ে আসেন।

পরবর্তীকালে উদ্ধার করা হাতির ছানাটিকে বন বিভাগের কাঠামবাড়ি রেঞ্জের কর্মকর্তাদের নিকট সোপর্দ করা হয়। বনকর্মীরা জানান, দীর্ঘ সময় জলে থাকার কারণে দুর্বলতা তৈরি হলেও ছানাটি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ ছিল।

এদিকে ছানাটি উদ্ধারের পরপরই তার মা নদীর পাড়ে চলে আসে। কর্মকর্তাদের উপস্থিতিতেই মা ও ছানার পুনর্মিলন ঘটে এবং তারা একসঙ্গে বনের ভেতরে চলে যায়। 

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন